Current Bangladesh Time
Tuesday July ২১, ২০২৬ ১১:১৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » জমির পথ নিয়ে শত্রুতায় সাহেবের হাটে বৃদ্ধাকে মা’র’ধ’র
৮ January ২০২৬ Thursday ১২:০৭:০৯ PM
Print this E-mail this

জমির পথ নিয়ে শত্রুতায় সাহেবের হাটে বৃদ্ধাকে মা’র’ধ’র


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বন্দর থানাধীন সাহেবেরহাট এলাকায় বাড়ির যাতায়াতের পথ আটকানো কে কেন্দ্র করে ৭০ বছরের এক বৃদ্ধাকে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮ঃ৩০ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ওই এলাকার বদিউল্লাহ গ্রামের বাসিন্দা মৃত আদম আলী মিয়ার স্ত্রী রুনু বেগম ।

আহত বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসহায় এক বৃদ্ধাকে পরিকল্পিতভাবে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী রুনু বেগমের বাড়ির একমাত্র যাতায়াতের পথ প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত দেয়াল দিয়ে আটকে রাখে। বিষয়টা নিয়ে ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হলে সামান্য একটু চলাচলের পথ উন্মুক্ত করে দেয়। পরে জমি জমা নিয়ে স্থানীয় একাধিকবার সালিশ মীমাংসা হলে চলাচলের যাতায়াতের জমি ভুক্তভোগী পরিবার পায়। তবে প্রতিপক্ষ আলামিন গংরা তাদের যাতায়াতের পথ ঘটনার দিন জোর করে বন্ধ করে দেয় ‌। ঘর থেকে বের হতে না পেরে ৭০ বছরের বৃদ্ধা রুনু বেগম বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে আল আমিন, জাফর প্যাদা , ফরিদা বেগম, মমতাজ বেগম , সোনিয়া সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে বেধড়ক মারধর করে ও পিটিয়ে রক্তাক্ত জখম খল করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে
ভর্তি করে।

মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com