পাথরঘাটায় বিএনপির নেতা ছগীর ফরাজীকে মাদকসহ আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ১০টার দিকে তাকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্টে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেওয়া হয়।
এর আগে শুক্রবার রাতে পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক ডিলার হিসেবেও পরিচিত বলে জানা গেছে।
ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে এবং চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন। পরে শুক্রবার রাতে সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা তাকে বহন করা মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, শুক্রবার রাতে ২৪১ পিচ ইয়াবাসহ ছগীর ফরাজী নামে এক ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ