Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:৫০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
১১ January ২০২৬ Sunday ১০:০৩:২৪ PM
Print this E-mail this

লালমোহনে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে দোলনা ভেবে গাছের সাথে ঝুলন্ত দড়ি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে মো. তামিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামবুল্যাহ গ্রামের বালু শ্রমিক মো. রফিকের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দাদা মো. শফিক মাঝির সাথে ধান ভাঙানোর উদ্দেশ্যে জনতা বাজারে আসে তামিম। দাদা যখন ধান ভাঙানোর কলঘরে ব্যস্ত ছিলেন, তখন তামিম বাজারের পাশেই পূর্ব চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চলে যায়। স্কুলের পেছনে একটি সুপারি গাছ ও রেইন্ট্রি গাছের সাথে একটি দড়ি ঝুলতে দেখে সেটিকে দোলনা মনে করে খেলতে শুরু করে তামিম। খেলার একপর্যায়ে দড়িটি তার গলায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দীর্ঘক্ষণ নাতনিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় তামিমকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এরশাদ উকিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ইনচার্জ এরশাদ উকিল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলাচ্ছলে অসতর্কতাবশত দড়িতে শিশুটির ফাঁস লেগেছে। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


ঘটনার পর লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


তামিমের বাবা রফিক নোয়াখালীতে বালু শ্রমিক হিসেবে কর্মরত। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। দাদা শফিক মাঝি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বাজারের পাশে দাদাকে রেখে নাতনির এমন অকাল মৃত্যুতে জনতা বাজার ও কালামবুল্যাহ গ্রাম এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com