Current Bangladesh Time
Saturday August ২৯, ২০২৬ ৫:৩৩ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » বাবা-মেয়ের চমক
১২ January ২০২৬ Monday ১২:৩৩:০০ PM
Print this E-mail this

বাবা-মেয়ের চমক


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

লালমোহন উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।  এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়।  

প্রকাশিত ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম রহমান।  অন্যদিকে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন তাসনিম রহমানের বাবা পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর।

শিক্ষা সপ্তাহের লালমোহনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মাধ্যমিক পর্যায়ে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে সরকারি শাহবাজপুর কলেজ, মাদ্রাসা পর্যায়ে সাফিয় খানম বালিকা দাখিল মাদ্রাসা, কারিগরিতে পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজকে নির্বাচিত করা হয়েছে।  

কলেজ পর্যায়ে সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী জামিল হাসান এবং মাদ্রাসা পর্যায়ে  সাফিয়া খাতুন বালিকা দাখিল মাদ্রাসার মেহেজাবিন উমামা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাদ্রাসা পর্যায়ে সাফিয়া খাতুন বালিকা দাখিল মাদ্রাসার মো. রিয়াজ উদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) চরভূতা নমগ্রাম করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মুহিব্বুল্লাহ।

 কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা-এলটি , কারিগরি কলেজ পর্যায়ে পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com