Home » পটুয়াখালী » বাউফল » বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে দলীয় পদ থেকে অব্যাহতি
১৭ January ২০২৬ Saturday ৭:২৫:৪৯ PM
বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে দলীয় পদ থেকে অব্যাহতি
বাউফল,(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়াক আব্দুল জব্বার মৃধাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আব্দুল জব্বার মৃধাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অব্যাহতি দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার (আব্দুল জব্বার) কাছে ব্যাখা তলব করা হয়েছিল। তার প্রদত্ত লিখিত ব্যাখা জেলা বিএনপি কর্তৃক পর্যালোচনায় গ্রহনযোগ্য বিবেচিত হয়নি। তাই দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের আলোকে তাকে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হল।
এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ৪৮ ঘন্টার মধ্যে তাকে (আব্দুল জব্বার) কারণ দর্শাতে বলা হয়। ওই কারণ দর্শানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, তার (আব্দুল জব্বার) বিরুদ্ধে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে অবস্থান নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট বক্তব্যও কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। যা সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ব্যাখা দেওয়ার জন্য ৪৮ ঘন্টার সময় বেধে দেওয়া হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)