Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১২:১১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে অবৈধ ইটভাটার ছোবলে নষ্ট হচ্ছে ফসলি জমি, পরিবেশে বিরুপ প্রভাব
১৯ January ২০২৬ Monday ৪:১৯:০২ PM
Print this E-mail this

ঝালকাঠিতে অবৈধ ইটভাটার ছোবলে নষ্ট হচ্ছে ফসলি জমি, পরিবেশে বিরুপ প্রভাব


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ ইটভাটায় ভরাট হচ্ছে খাল ও ভাঙছে রাস্তাঘাট। মাটি কাটার কারণে ফসলি জমির উর্বরতা হারাচ্ছে, আর কালো ধোয়ায় ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে ও পরিবেশ বিপন্ন হচ্ছে। নীতিমালা থাকলেও চোখে পড়ছে না কার্যকর তদারকি।

ঝালকাঠি জুড়ে নিয়ম অমান্য করে যত্রতত্র গড়ে উঠেছে বেনামি ইটভাটা। লোকালয়ের ৩ কিলোমিটারের মধ্যে কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও বসতবাড়ির আশপাশে ইটভাটা তৈরি করা যাবে না বলে নিয়ম রয়েছে; কিন্তু তা মানছে কেউই না। ফলে ইটভাটার কালো ধোয়া ফসলি জমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

অপরদিকে ফসলি জমির গভীর থেকে মাটি তোলায় উর্বরতা হারাচ্ছে জমি। পাশাপাশি ইটভাটার ভাঙা ইট খালে ফেলে খাল দখল এবং পৌর এলাকার খালপাড়ের রাস্তায় ভাঙন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের সুতালড়ি এলাকার আব্দুল রাজ্জাক রনি বলেন, আমাদের খালের ওপারে নলছিটি উপজেলার সীমানা শুরু। সেখানে একটি ইটভাটা রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ভাটা থেকে ভাঙা ইট খালে ফেলে ভরাট করা হচ্ছে। ফলে আমাদের রাস্তা পানির চাপে ভেঙে যাচ্ছে। এখন রাস্তার অস্তিত্বই বিলীন হওয়ার পথে।

সদর উপজেলার বিকনা এলাকার কৃষক আব্দুর রহিম জানান, ফসলি জমির মধ্যে এক প্রভাবশালী ব্যক্তি ইটভাটা তৈরি করেছেন। তাই আমরা কিছুই বলতে পারি না। ভাটার কালো ধোয়া ও ধুলো আমাদের ধানের ক্ষেতে কুয়াশার মতো পড়ছে। ধান সব চিডা হয়ে যাচ্ছে। এলাকার নারকেল ও সুপারি ফলনও দিন দিন কমছে।

পরিবেশ আন্দোলন কর্মী মাহাবুব সৈকত বলেন, ইটভাটার মাটির জোগান আসে ফসলের জমি ও নদীর চর থেকে। প্রতিবছর জমির টপ সয়েল কেটে নেয়ার ফলে ধান উৎপাদন হ্রাস পাচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষি জমিতে মারাত্মক প্রভাব পড়বে।

তবে পরিবেশ অধিদফতর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঝালকাঠি পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, গত বছর ২৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। মালিকদের সতর্ক করা হয়েছে। চলতি বছরও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগ পেলেই ক্ষতিকর এসব ইটভাটা বন্ধ করা হবে।

পরিবেশ অধিদফতরের হিসেব অনুযায়ী, জেলার ৪১টি ইটভাটার মধ্যে মাত্র ১৯টি বৈধ, বাকি ২২টি কোনো অনুমোদন ছাড়াই চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com