Current Bangladesh Time
Saturday August ২৯, ২০২৬ ৫:২৯ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে বাসচাপায় শ্যালক-দুলাভাই নি*হ*ত, বাসে আ*গু*ন
২২ January ২০২৬ Thursday ১১:৩২:৩৩ PM
Print this E-mail this

লালমোহনে বাসচাপায় শ্যালক-দুলাভাই নি*হ*ত, বাসে আ*গু*ন


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় অবস্থিত ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা আবুল কালাম মাতাব্বর (৪৫) এবং মো.অলি উল্যাহ (৫৮)। তারা দুইজন সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে কর্তারহাট এলাকায় ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন আবুল কালাম মাতাব্বর ও অলি উল্যাহ। এরপর তারা মোটরসাইকেল নিয়ে ডা.আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভোলাগামী দ্রতগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা দুজন। এ ঘটনার পরপরই বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com