Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:১১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » যারা জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছে, জনসভায় মোনাজাতে তাদের হেদায়েত চাইলেন মণি
২৩ January ২০২৬ Friday ৪:২৮:৪৫ PM
Print this E-mail this

যারা জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছে, জনসভায় মোনাজাতে তাদের হেদায়েত চাইলেন মণি


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

যারা ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছে, জনসভায় মোনাজাতে তাদের হেদায়েত চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম মণি।

অসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘কিয়ামতের দিনের মালিক আল্লাহ তায়ালা। সেই দায়িত্ব যদি কেউ নেই, তাহলে সে শিরক করলো। আমরা শিরককারীদের সাথে থাকতে পারি? আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, আমীন।’

তিনি আরও বলেন, ‘যারা বলে, রোজা আর পূজা এক – তাদের হেদায়েত দান করো। যারা শিরক করে পৃথিবীতে বেহেস্ত দিতে চায়, তাদের হেদায়াত দেও। তাদের দ্বীনের পথে নিয়ে আসো। আল্লাহ-সকল ক্ষমতার উৎস তুমি, এটা আমরা বিশ্বাস করি। আর এটা যারা বিশ্বাস করে না, তাদেরকে হেদায়েত দান করে সবাইকে ধানের শীষের পক্ষে নিয়ে আসো।’

বেতাগী বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘বেতাগী কখনোই আমার নির্বাচনী এলাকা ছিল না। আমি এই প্রথম এসেছি। ৩১ বছর নয় মাস বয়সে আমি প্রথম এমপি হয়েছি। আর আমার বয়স এখন ৭২ ছুঁইছুঁই। আমি পাথরঘাটায় কী কী উন্নয়ন করেছি, আপনারা একটু ঘুরে দেখে আসুন, তারপর আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত নিন। বামনা এবং পাথরঘাটা উপজেলার কোনো মানুষ যদি আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে, তাহলে আমাকে আপনাদের ভোট দিতে হবে না। কিন্তু যদি আমার সম্পর্কে ভালো বলে তাহলে আপনারা আমাকে ভোট দিবেন।’

তিনি আরও বলেন, ‘আমি বেতাগীর এমপি ছিলাম না। তারপরও বরগুনা-বেতাগীর সড়ক আমি করেছি। প্রথমে এলজিইডি থেকে ৫ কোটি টাকা বরাদ্দ এনেছি। এরপর বাকি কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করেছি। বেতাগীর মোশারেফ হোসেন ডিগ্রি কলেজের এমপিওভুক্ত আমি করেছি। কাউনিয়া কলেজের এমপিওভুক্ত আমি করেছি। সকল বিপদে-আপদে আমি আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। এই বেতাগী থেকেই আমি আমার উন্নয়নের অগ্রযাত্রা শুরু করব।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com