Current Bangladesh Time
Saturday May ৯, ২০২৬ ৮:৫২ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৬ January ২০২৬ Monday ৪:১২:৫০ PM
Print this E-mail this

কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃতধারালো দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামী. এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কাউখালী সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তা মেজর এস. এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ইয়াকুব হোসাইন এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পার সাতুরিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামের বাড়িতে।

অভিযানের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ধারালো চাকু, রামদা দা,চাপাতি উদ্ধার করা হয়। পার সাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের ছেলে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে কাউখালী ও রাজাপুর থানায় ৫টি মামলা রয়েছে।

অভিযান শেষে মেজর খালেদ বলেন,যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোর ভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিব্ধ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com