Current Bangladesh Time
Tuesday July ২১, ২০২৬ ৫:২১ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পিরোজপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি গ্রেপ্তার
২৭ January ২০২৬ Tuesday ১:১১:৪৪ PM
Print this E-mail this

পিরোজপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি গ্রেপ্তার


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন পলাতক থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে (৬৩) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব জলাবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানোর কথা।

স্থানীয় সূত্র জানায়, পরিতোষ মিস্ত্রি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিলেন। ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করার ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে।

নেছারাবাদ সেনা ক্যাম্পের কর্মকর্তা আল আরাফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিতোষ মিস্ত্রি ওরফে কলিঙ্গকে গতকাল বিকেলে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com