Home » বরিশাল » বাবুগঞ্জ » ডিবির কাছ থেকে বাবুগঞ্জ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
২ February ২০২৬ Monday ৫:৩১:৪৭ PM
ডিবির কাছ থেকে বাবুগঞ্জ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছ থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে এ ঘটনা ঘটে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই নেতা হলেন ইয়াসির আরাফাত সোহেল কাজী। তিনি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল কাজীকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন বাধা দেন। একপর্যায়ে লোকজন ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলে। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সংঘর্ষের দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা দেখা দিলে সোহেল কাজীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বরিশাল জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রেদোয়ান বলেন, রাহুতকাঠী এলাকায় একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।
বরিশাল জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, অভিযানে থাকা টিম বর্তমানে মাঠে রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তিনি অবগত নন।
একই কথা বলেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান