Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৬:৪০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » তারেক রহমান বাংলাদেশের মানুষের মনের প্রধানমন্ত্রী হয়ে গেছেন: পার্থ
৪ February ২০২৬ Wednesday ৪:৩৭:৩৩ PM
Print this E-mail this

তারেক রহমান বাংলাদেশের মানুষের মনের প্রধানমন্ত্রী হয়ে গেছেন: পার্থ


নগর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংসদে সবার সামনে বলে‌ছিলাম তারেক রহমান দেশে আসবেন, তিনি এসেছেনও। এখন দেশের বিভিন্ন স্থানে তার সভা-সমাবেশই প্রমাণ করছে, মানুষ তাকে কতটা ভালোবাসে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরের বেলস পার্ক ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তারেক রহমান ইতোমধ্যে বাংলাদেশের মানুষের মনের প্রধানমন্ত্রী হয়ে গেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান আপনি প্রধানমন্ত্রী হলে ভোলার উন্নয়ন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত তারেক রহমান তার ভাষণে বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের রায়কে অবমূল্যায়ন করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র–জনতার আন্দোলনের মুখে সেই ব্যবস্থার পতন ঘটে এবং বাংলাদেশ আবার জনগণের হাতে ফিরে এসেছে।

বিএনপির চেয়ারম্যান অভিযোগ করে বলেন, বাংলাদেশে নতুন এক ধরনের জালিমের আবির্ভাব হয়েছে, যারা গুপ্ত সংগঠনের মাধ্যমে জনগণের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com