Current Bangladesh Time
Thursday July ২, ২০২৬ ৮:৫১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৯ February ২০২৬ Monday ১০:৪০:৩৭ PM
Print this E-mail this

বেতাগীতে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। ছবি: সময় সংবাদ

বরগুনার বেতাগীর মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে তাকে মোকামিয়া ইউনিয়ন পরিষদ এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ৯টি রামদা, ১ টি চাইনিজ কুড়াল ও একটি ছুরি জব্দ করেছে যৌথবাহিনী।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোকামিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বাসায় অভিযান শুরু করে যৌথবাহিনী। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১১টি দেশীয় অস্ত্র জব্দ করেন তারা।

আটক নাসির উদ্দিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com