পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩ কেজি গাঁজাসহ মো. সাহিন মল্লিক (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দেরটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন ওই গ্রামের নাগর মল্লিকের ছেলে। সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে বাউফল থানার এসআই মফিজুল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় শাহিন মল্লিকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)