Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ১:৪০ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » ইভটিজিংয়ে বাধা দেয়ায় বিয়েবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, যুবক মুমূর্ষু
২৪ February ২০২৬ Tuesday ১:৩৮:০৯ PM
Print this E-mail this

ইভটিজিংয়ে বাধা দেয়ায় বিয়েবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, যুবক মুমূর্ষু


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় একটি বিয়েবাড়িতে হামলা চালিয়ে মো. আলাউদ্দিন (১৮) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

আহত যুবককে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) মঠবাড়িয়া থানায় কবির মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া এলাকার মিরাজ খানের ছেলে রবিউল খান (২৬)-সহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য প্রায়ই ওই এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করে। গত মঙ্গলবার বিকেলে তারা একটি মেয়েকে উত্ত্যক্ত করলে স্থানীয় রবিউল মোল্লা (২৫) তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি মারামারি করে সেখান থেকে পালিয়ে যায়।

এরপর বিকেল ৫টার দিকে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দলবলসহ রবিউল মোল্লার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে রবিউল খান। এ সময় রবিউল মোল্লার খালাতো ভাই আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করলে তার বাম কানে গুরুতর জখম হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় নারীদের কাপড়চোপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটায়। তারা এক নারীর ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনতাই ও নগদ অর্থ লুট করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল খানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘মারামারির বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com