Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১০:১৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » নারী সংরক্ষিত আসনে সালমা আলম লিলিকে এমপি হিসেবে দেখতে চায় বাউফলবাসী
২৬ February ২০২৬ Thursday ৬:৫৫:৩৩ PM
Print this E-mail this

নারী সংরক্ষিত আসনে সালমা আলম লিলিকে এমপি হিসেবে দেখতে চায় বাউফলবাসী


বাউফল ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালী-২ (বাউফল) আসনের রাজনীতিতে ভারসাম্য, তৃণমূলের প্রতিনিধিত্ব এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে সংরক্ষিত নারী আসনে সালমা আলম লিলি তালুকদারকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চায় বাউফলবাসী। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার স্বীকৃতি হিসেবেই তাকে সংসদে পাঠানো সময়ের দাবি।
সালমা আলম লিলি তালুকদার বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে সংগঠনকে সক্রিয় রাখতে কাজ করেছেন।
তার স্বামী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার এ অঞ্চলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখেছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে সালমা আলম লিলি নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।
বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. তসলিম তালুকদার বলেন, “উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে কেন্দ্রীয় পর্যায়ে শক্ত প্রতিনিধিত্ব জরুরি। সংরক্ষিত নারী আসনে সালমা আলম লিলিকে মনোনয়ন দেওয়া হলে সংগঠন আরও চাঙা হবে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।”
বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম জানান, শিক্ষা, নারী অধিকার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সালমা আলম লিলির সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি বিভিন্ন সময়ে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সভা-সমাবেশ, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছেন। তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ পটুয়াখালী-২ আসনের উন্নয়নে বিশেষ পরিকল্পনা ও কার্যকর প্রতিনিধিত্ব প্রয়োজন। নদীভাঙন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা মোকাবিলায় অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ একজন নারী প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে সালমা আলম লিলির রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সম্পৃক্ততা কাজে লাগবে বলে মত তাদের।
বিএনপির চেয়ারপারসন ও দলীয় নীতিনির্ধারকদের প্রতি আবেদন জানিয়ে উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা বলেন, সংরক্ষিত নারী আসনে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা হলে তৃণমূলের আস্থা আরও সুদৃঢ় হবে। এটি শুধু একজন ব্যক্তিকে এমপি করার দাবি নয়; এটি বাউফলবাসীর প্রাণের দাবি।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com