রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য: ফয়জুল করীম
ঝালকাঠি প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই।
রোববার (১ মার্চ) ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আল্লাহ-কেয়ামতকে বিশ্বাস করুন। রমজানের রোজা রাখার মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে পারে। যাদের মধ্যে তাকওয়া আছে, তারা খুব সহজেই পুলসিরাত পার হবে।’
এ ইফতার মাহফিলের আয়োজন করে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)। সেখানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
আলোচনা করেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা