Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জের বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
১২ August ২০২৬ Wednesday ১০:১৮:৫৯ PM
বাকেরগঞ্জের বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হনুফা বেগম বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলমের স্ত্রী।
এর আগে গত ৩ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামের শাহ আলমের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম তার মেয়ে ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম দগ্ধ হন। ওই দিনই তাদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার হনুফা বেগমের মৃত্যু হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা