Home » ভোলা » মনপুরা » ভোলায় উঠানে খেলতে খেলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১২ August ২০২৬ Wednesday ১০:০০:৪৫ PM
ভোলায় উঠানে খেলতে খেলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় উঠানে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মো. আলবি নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের গোমাতলী এলাকায় হারুন মিয়ার বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মো. আলবি উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টায় খাওয়া দাওয়ার পর দাদার সঙ্গে বাড়ির উঠানে খেলছিল নাতি আলবি। একপর্যায়ে দাদা নাতিকে রেখে বাড়ির পাশে ধানখেতে যায়। এই ফাঁকে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে দাদা খেত থেকে এসে শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখতে পান। পরে ভাসমান শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা গেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা