পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অলক কর্মকারকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
আটক অলক কর্মকার কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে বর্তমানে কাউখালী থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বেলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা