Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ
২ March ২০২৬ Monday ২:০২:৪৫ PM
বাউফলে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালী বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মান্দারবন গ্রামের গাজী বাড়ি নাজেম আলী জামে মসজিদের জায়গায় ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেন বাবুল চৌকিদার। এতে মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় মসজিদের ইমাম সহ মসজিদের মুসল্লিরা বাধা দিলে বাবুল চৌকিদার তিনি বলেন আমি এই মসজিদে এক হাজার টাকা মাসিক চাঁদা দেই আমি রাস্তা নিতে পারবোনা কেন। মসজিদের ইমাম বলেন আমি বাধা দিলে আমাকে এখানে রাখবে না বলে হুমকি দেয়। সাবু গাজী বলেন বাধা দিলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। বাবুল চৌকিদার বলেন এই মসজিদে আমি সহ-সভাপতি আমি যা বলব তাই হবে ,শাহিন গাজী বলেন আমরা সবাই মিলে তাকে বাধা দেই কিন্তু সে কারো কোন কথা তোয়াক্কা না করে তিনি তার কাজ চালিয়ে যান তাই আমরা সাংবাদিকদের মাধ্যমে এর প্রতিকার চাই , সেলিম গাজী বলেন আমাদের মুসল্লী বা মসজিদ কমিটির কারো সাথে কোন আলোচনা ছাড়াই তিনি রাস্তা নির্মাণ করে যাচ্ছেন আমরা প্রতিবাদ করলে তিনি বাজে ভাষা ব্যবহার করে।
আনোয়ার গাজী বলেন আমরা মুসলিমরা তাদেরকে বাধা দিলে তারা আমাদের উপর আরো চড়াও হয়। তিনি কারো কথা না শুনে একক ভাবে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করবেন বলে দাবি করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির গাজী বলেন আমাদের সাথে কোন আলোচনা ছাড়াই বাবুল চৌকিদার একক ক্ষমতার বলে রাস্তা নির্মান করেন । মসজিদ কমিটির সভাপতি সভাপতিকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)