Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১০:১৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাউফল » বাউফলে প্রতিমা ভাঙচুর হওয়া কালীমাতা মন্দির পরিদর্শনে এমপি
২ March ২০২৬ Monday ৩:১০:৪৪ PM
Print this E-mail this

বাউফলে প্রতিমা ভাঙচুর হওয়া কালীমাতা মন্দির পরিদর্শনে এমপি


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের ভুবনসাহা কাচারি এলাকায় অবস্থিত শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালীমাতা প্রতিমা ভাঙচুরের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এমপি মন্দিরটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিমা ও মন্দিরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র গনপতিসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।
শফিকুল ইসলাম মাসুদ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে তাদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি মন্দির সংস্কারসহ সার্বিক সহযোগীতার আশ^াস দেন।
উল্লেখ্য শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালীমাতার প্রতিমা ভাঙচুর করে। রাতেই বিষয়টি পুলিশকে জানালে পুরিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং ওই দিনই রাতে মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র গনপতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com