Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১০:১২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে মা’রা’মা’রির জেরে ছাত্রদল নেতার গোয়াল ঘরে আ’গু’ন
৩ March ২০২৬ Tuesday ১২:৫৫:২১ AM
Print this E-mail this

ঝালকাঠিতে মা’রা’মা’রির জেরে ছাত্রদল নেতার গোয়াল ঘরে আ’গু’ন


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির জেরে ছাত্রদল নেতা বাড়িতে গোয়াল ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুরে ছাত্রদল নেতা আরিফুল রহমান সজিবের বাড়িতে রবিবার রাতে এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, রাত দু’টার দিকে পরিবারের ডাকচিৎকারে এলাকাবিসে ছুটে এসে আগুন জ্বলছে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলে এলাকাবাসী সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ সজিবের পরিবার জানায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে আরিফুল রহমান সজিবকে মারধর করে যুবদলের নেতা রাজু আহাম্মেদের লোকজন। ওই মারামারিতে রাজু আহাম্মেদের আহত হয়। এঘটনায় ছাত্রদল নেতা আরিফুল রহমান সজিব ও তার বাবা বাদল হাওলাদারকে আসামি করে একটি মামলা করা হয়। মামলার কারণে পুরুষরা বাড়ি ছাড়া হলে সেই সুযোগ কাজে লাগিয়ে রাতে রাজু আহমেদের লোকজন সাজিবের বাড়িতে হামলা ও গোয়াল ঘরে আগুন দেয়। এ ঘটনায় পরিবারের মহিলারা নিরাপত্তাহীনতায় রয়েছে। তার প্রসাশনের সহযোগিতা কামনা করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com