Current Bangladesh Time
Sunday July ১৯, ২০২৬ ৬:০৮ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » সংরক্ষিত আসনে আলোচনায় শারমিন মুন্নী
৩ March ২০২৬ Tuesday ১২:৩১:৩৮ PM
Print this E-mail this

সংরক্ষিত আসনে আলোচনায় শারমিন মুন্নী


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃতি সন্তান মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী লায়ন এলিজা শারমিন মুন্নী নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতা-কর্মীরা জানান, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে দলের পাশে ছিলেন শারমিন মুন্নী।

ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়ে মুন্নী নিরবচ্ছিন্নভাবে বিএনপির রাজপথের আন্দোলনে অংশ নিয়েছেন। গ্রেপ্তার, কারাভোগ, নির্যাতন সবকিছু সহ্য করেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন নারী নেত্রী হিসেবে রিমান্ডে নেওয়ার মতো কঠিন অভিজ্ঞতাও তাঁকে দমাতে পারেনি। ত্যাগ ও সাহসিকতার এই ইতিহাস তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে বলে মনে করেন স্থানীয়রা।

রাজনীতির পাশাপাশি স্বাস্থ্যখাত ও নারীর দক্ষতা উন্নয়নেও তাঁর অবদান তুলে ধরেন এলাকাবাসী। তারা বলেন, নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তুলতে তাঁর নেওয়া উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। সংসদে গেলে তিনি নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তৃণমূল উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা সবার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com