Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১০:১৪ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
৩ March ২০২৬ Tuesday ৩:১৪:০১ PM
Print this E-mail this

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর বাউফল উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্তরে বৃত্তিপ্রাপ্ত মোট ১৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি (সাধারণ) ২৮ জন, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি (ট্যালেন্টপুল) ৬ জন, দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি (সাধারণ) ১২ জন, দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি (ট্যালেন্টপুল) ২২ জন, জুনিয়র বৃত্তি (সাধারণ) ৬৭ জন এবং জুনিয়র বৃত্তি (ট্যালেন্টপুল) ৩১ জন রয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ। নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. লিমন হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতেই এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ আগামী দিনেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com