Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ৮:৩০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » জেন্ডার’ পরিবর্তন ৩৮ হাজার ‘ফিমেল’ ছাত্র বরিশাল শিক্ষা বোর্ডে!
৩ March ২০২৬ Tuesday ১০:৪১:৫০ PM
Print this E-mail this

জেন্ডার’ পরিবর্তন ৩৮ হাজার ‘ফিমেল’ ছাত্র বরিশাল শিক্ষা বোর্ডে!


‘বরিশাল শিক্ষা বোর্ডের ইতিহাসে এক অভূতপূর্ব ভুল! রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে হতভম্ব হয়ে পড়ে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ছেলে পরীক্ষার্থীরা। প্রায় ৩৮ হাজার ছাত্রের রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ পরিচয়ের ঘরে লেখা রয়েছে ‘ফিমেল’!

এই ভুল সংশোধন করতে এখন বিভাগ জুড়ে কলেজ কর্র্তৃপক্ষ শিক্ষা বোর্ডের দরজায় ধরনা দিচ্ছে।

গতকাল সোমবার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে কথা হয় বেশ কয়েকজন বিক্ষুব্ধ পরীক্ষার্থীর সঙ্গে। তাদের প্রশ্ন, ‘ছাত্ররা আচমকা ‘ফিমেল’ হয়ে গেল কী করে? এই অবহেলার জবাব কে দেবে?’

মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, তার প্রতিষ্ঠানে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ৮৬৮ জন। এর মধ্যে ৪২৩ জন ছাত্র হলেও সবার কার্ডেই একইভাবে ‘ফিমেল’ উল্লেখ রয়েছে। সংশোধনের আশায় কার্ডগুলো বোর্ডে পাঠানো হয়েছে।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান খান জানান, তাদের কলেজের এক হাজার পরীক্ষার্থীর প্রতিটি কার্ডেই একই ত্রুটি ধরা পড়েছে। দ্রুত নতুন কার্ড ছাপানো না হলে পরীক্ষার্থীরা আরও বিপাকে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. তাজুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানের প্রায় ২০০ পরীক্ষার্থীর কার্ডে ছেলে হোক বা মেয়ে সবখানেই ‘ফিমেল’ ছাপা হয়েছে। সোমবারই সংশোধনের জন্য বোর্ডে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ভুলের কথা স্বীকার করে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১ জন; ছাত্র ৩৭ হাজার ৯৪৪ এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। তিনি জানান, সার্ভার জটিলতার কারণে প্রায় ৩০ হাজার কার্ডে এ বিভ্রান্তি ঘটেছে। ঢাকা থেকে ছাপা এ কার্ডগুলো সেখান থেকেই সংশোধন করে পুনরায় পাঠানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বরিশাল বিভাগীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘এই ভুল শুধু প্রশাসনিক গাফিলতি নয়, এটি শিক্ষার্থীদের মর্যাদার প্রশ্ন। কার্ড দেখে শিক্ষার্থীরা যে মানসিক বিড়ম্বনায় পড়েছে, তার দায় বোর্ড এড়াতে পারে না।’

তিনি আরও স্পষ্ট করে দেন, পুনরায় কার্ড ছাপানোর যাবতীয় খরচ কোনো কলেজ বহন করবে না। সম্পূর্ণ আর্থিক দায়ভার শিক্ষা বোর্ডকেই নিতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com