Current Bangladesh Time
Wednesday May ১৩, ২০২৬ ১১:৩১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার পুলিশ সুপারকেও সরিয়ে দেয়া হল
৫ March ২০২৬ Thursday ৯:৫৮:২৬ PM
Print this E-mail this

বরিশাল ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার পুলিশ সুপারকেও সরিয়ে দেয়া হল


বরিশাল রেঞ্জের ডিআইজি’র বদলির মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার পুলিশ সুপারকেও সরিয়ে দেয়া হল। নির্বাচনের ২০ দিনের এব নতুন সরকারের যাত্রা শুরুর ১৫ দিনের মাথায় বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ দুই পুলিশ কর্মকর্তার এ বদলী জনমনে অনেক প্রশ্নের জন্ম দিলেও সঠিক কারণ কেউ বলতে পারেন নি।গত ৩০ নভেম্বর বরিশালের পুলিশ সুপার হিসেবে যোগ দেয়া ফারজানা ইসলামের গত ৪ মাসে প্রধান দায়িত্ব ও চ্যালেঞ্জ ছিল ১২ ফেব্রুয়ারির নির্বাচন। যা তিনি সব বিতর্কের ঊর্ধ্বে থেকে পালন করেছেন বলে সর্ব মহলে আলোচিতও ছিল। ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।অপরদিকে জুলাই বিপ্লবের পরে ‘২৪-এর আগস্টের শেষভাগে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেয়া ১৭তম বিসিএস’র মঞ্জুর মোর্শেদ আলম’ও গত ১৮ মাস আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে তার দায়িত্ব পালনের জন্য সুনাম কুড়িয়েছিলেন। ৬ জেলার ৪৪ থানার বরিশাল রেঞ্জের আইন-শৃঙ্খলাও দেশের যেকোন রেঞ্জের তুলনায় ভালো ছিল বলে মনে করেন ওয়াকিবহাল মহল।অনেক সীমাবদ্ধতার মধ্যেও জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের যেকোন এলাকার তুলনায় বরিশাল মহানগরী ও জেলা সহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ আইন-শৃঙ্খলা নিয়ে অনেকটাই স্বস্তিতে আছেন বলেও জনশ্রুতি রয়েছে। এমনকি নির্বাচন ও তৎপর বতি সময়ে বরিশাল মহানগরী ও জেলা সহ পুরো দক্ষিণাঞ্চলের পরিস্থিতি দেশের অনেক এলাকার চেয়ে শান্ত বলেও জনমনে স্বস্তি ছিল।তবে এসব কিছুর পরেও নতুন সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় বরিশাল রেঞ্জ ও জেলার দুই শীর্ষ পুলিশ কর্মকর্তার এ বদলীকে বিভিন্ন মহল নানাভাবে দেখছেন। সরকারি বিভিন্ন দায়িত্বশীল মহল এ ঘটনাকে স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করলেও রাজনৈতিক ওয়াকিবহাল মহল ‘নতুন সরকার পরিস্থিতি আয়ত্তে রাখতে তার মতো করেই সব গোছাবেন, এটাই স্বাভাবিক’ বলে মন্তব্য করে, ‘সেক্ষেত্রে যেখানে যার পদায়ন সরকার ভালো মনে করবেন, সেটাই করবেন। সেক্ষেত্রে আগাম মন্তব্য করার কিছু নেই।’ বলে জানান হয়েছে।অপরদিকে রাজনৈতিক পর্যবেক্ষক মহল আরেকটু বাড়িয়ে নতুন সরকার তার দল ও জোটের প্রয়োজনে যেখানে যার প্রয়োজন, সেখানে তাকে রাখবেন, এটাই অতীতের অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে অপর একটি মহলের মতে, ‘সরকার তার কাজের স্বার্থে যা প্রয়োজন মনে করেন, তাই করে থাকেন, বরিশালের ক্ষেত্রেও ভিন্ন কিছু হয়নি বলে জানিয়ে ‘সামনে আরো কেছু ঘটলে অবাক হবার থাকবে না’ বলে মন্তব্য করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com