Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১১:১৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » সাবেক এমপি মনি’র উদ্যোগে  যুক্তরাষ্ট্রে বানারীপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রব মৃধার স্মরণে দোয়া-মিলাদ
১৭ March ২০২৬ Tuesday ৫:০৯:২৮ PM
Print this E-mail this

সাবেক এমপি মনি’র উদ্যোগে  যুক্তরাষ্ট্রে বানারীপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রব মৃধার স্মরণে দোয়া-মিলাদ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের  বানারীপাড়া থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের জননন্দিত  সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুর রব মৃধার (৯৮) রুহের মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্রে কোরআন খতম ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বরিশাল বিভাগ উন্নয়ন কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি’র উদ্যোগে 

সোমবার (১৬ মার্চ)  রাতে তারাবি ও পবিত্র শবে কদরের নামাজ শেষে  জ‍্যামাইকা কুইনস মসজিদ মিশন সেন্টারে পাঁচ শতাধিক মুসল্লীর উপস্থিতিতে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।  মসজিদের ইমাম ও সরকারী কাজী আলহাজ্ব মুফতি গাজী মোঃ রফিকুল ইসলাম এ দোয়া-মিলাদ পরিচালনা করেন।

  প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুর রব মৃধা শনিবার (১৪ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। রোববার (১৫ মার্চ)  সকাল ১০টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে নিজের প্রতিষ্ঠিত বায়তুল মোকাররম জামে মসজিদ লাগোয়া পারিবারিক কবরস্থানে স্ত্রী ও দুই ছেলের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com