Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৪:৪৫ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » গ্রাহক পরিচয়ে গতিরোধ, কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই
১৮ March ২০২৬ Wednesday ২:০১:১৫ PM
Print this E-mail this

গ্রাহক পরিচয়ে গতিরোধ, কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল পৌর শহরে গ্রাহক পরিচয়ে গতিরোধ করে এক কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের বিতরণ কর্মী গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়ক (বুলবুলি রোড) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাকিবুল হাসান জানান, গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দিতে যাওয়ার পথে দুই ব্যক্তি নিজেদের পারসেল গ্রহণকারী পরিচয় দিয়ে তার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে এবং কুরিয়ার বিলের ৮৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, এ ঘটনার তিন দিন আগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও বাংলাবাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com