আজ ১৮ মার্চ জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর কনিষ্ঠ ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ জানান, ওমরা হজ্বব্রত পালণ করতে তারা সপরিবারে পবিত্র মক্কা শরীফে অবস্থান করছেন। মক্কা শরীফে পবিত্র কাবা ঘর ও মদিনা শরীফে নবীজির (স.) রওজা মোবারকে তারা তাদের প্রয়াত পিতা সৈয়দ শহীদুল হক জামাল ও সদ্য প্রয়াত মা নাসরিন হকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করবেন। প্রসঙ্গত, গণমানুষের নেতা সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০০১-০৬ সালে তৎকালীণ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা,মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন।
সৈয়দ শহীদুল হক জামাল বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে “উন্নয়নের রূপকার” এবং দানশীলতা ও মানবিক কর্মগুনে গরীব-দুঃখী মানুষসহ আপামর জনতার ‘ভাইজান’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও