Home » পটুয়াখালী » বাউফল » জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা ফের রাজপথে নামবে: ডা. শফিকুল ইসলাম মাসুদ
২০ March ২০২৬ Friday ১২:০২:০৯ PM
জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা ফের রাজপথে নামবে: ডা. শফিকুল ইসলাম মাসুদ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জুলাই সনদ দ্রুত জাতীয় সংসদে বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা পুনরায় রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাবাজারে জামায়াত কার্যালয়ে জুলাই শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ একটি নতুন দিকনির্দেশনা পেয়েছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি আরও বলেন, “জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। অন্যথায় ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। এই ছাত্র-জনতা জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা।” তিনি জানান, আমীরে জামায়াতের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুলাই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উপহার প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক নজরুল, জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, শিবির সভাপতি লিমন হোসাইন, মাওলানা শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, শহীদ ইমরান জোমাদ্দার, আমিনুল ইসলাম আমিন, আশিকুর ইসলাম বিজয়, আখতারুজ্জামান নাইম, জাহাঙ্গীর মৃধা ও মেহেদী হাসান নবীন তালুকদারসহ মোট সাতটি শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ৭ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)