Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে কাজ শেষে বাড়ি ফেরা হলো না কাঠমিস্ত্রির, প্রাণ গেল বজ্রপাতে
২১ March ২০২৬ Saturday ১১:৪৯:২৭ AM
মুলাদীতে কাজ শেষে বাড়ি ফেরা হলো না কাঠমিস্ত্রির, প্রাণ গেল বজ্রপাতে
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে জসিম ঘরামী (৪০) নামের এক কাঠমিস্ত্রি মারা গেছেন। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জসিম ঘরামী ওই গ্রামের কাশেম ঘরামীর ছেলে। শুক্রবার একটি বাড়িতে কাজ শেষে নিজের বাড়িতে ফেরার পথে তিনি বজ্রপাতে মারা যান।
কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম জানান, সকালে জসিম ঘরামী একই গ্রামের একটি বাড়িতে কাজে যান। দুপুরের পর তিনি বাড়িতে ফেরার পথে রাস্তায় বজ্রপাতে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, জসিম আর বেঁচে নেই।
মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, ‘বজ্রপাতের শিকার জসিম ঘরামীকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি