Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৪:৩৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ঈদের জামাতের ইমামতি করলেন সংসদ সদস্য
২১ March ২০২৬ Saturday ১২:০৮:৫৬ PM
Print this E-mail this

বাউফলে ঈদের জামাতের ইমামতি করলেন সংসদ সদস্য


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে এবার ঈদের নামাজের ইমমতি করলেন স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় পৌর সদরের পাবলিক মাঠে এবারেই প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন এমপি ড. মাসুদ। রমজানের শিক্ষা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সুশৃঙ্খল সমাজ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা।

শেষে শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে ঈদ সালামি প্রদান করেন ড. মাসুদ।

ঈদের জামায়াতে ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শিবির সভাপতি লিমন হোসাইন, অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com