সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব : গৌরনদীতে তথ্যমন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ বছর পরে আমাদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিনিময় করার জন্য যেই পরিবেশ আমরা পেয়েছি, এ পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যেন আমরা দীর্ঘায়িত করতে পারি।
তিনি আরও বলেন, যারা আজকে মসজিদে ঈদের নামাজে উপস্থিত থাকতে পারেন নাই, তাদের জন্য দুঃখ লাগে। এ জন্য আমরা দায়ী না। যার যার আচরণের কারণেই তারা এ পরিবেশ তৈরি করেছে। তবে আমরা ওয়াদা করছি, ভবিষ্যতে আমরা এখানে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব, যাতে সব চিন্তা ও মতের মানুষ এক সঙ্গে থাকতে পারি।
শনিবার (২১ মার্চ) বরিশালের গৌরনদী সরকারি কলেজ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাতের আগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে জহির উদ্দিন স্বপন বলেন, প্রায় দুই দশকের প্রতিকূল পরিবেশের পর জনগণের ভোটে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এ প্রথম একটি ধর্মীয় উৎসবে মিলিত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে, সরকারের যাত্রা লগ্নে ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগ করার সুযোগ পেয়েছি।
সরকার যাতে বাংলাদেশের জন্য, দেশের জনগণের জন্য সঠিকভাবে কাজ করতে পারে সে জন্য সবার কাছে ঈদুল ফিতরের মোনাজাতে দোয়া কামনা করেন। এ সময় তথ্যমন্ত্রী নামাজে আসা মুসল্লি, দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩