Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৪:৪৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
২২ March ২০২৬ Sunday ৪:৪৮:০৩ PM
Print this E-mail this

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেশপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ির ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবুল সিকদার উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে তেঁতুলিয়া নদীর ঘাটে বাঁধা তার মাছ ধরার নৌকাটি জোয়ারের তীব্র স্রোতের চাপে ছুটে ভেসে যায়। নৌকাটি উদ্ধার করতে বাবুল সিকদার নদীতে নেমে সাঁতরে এগিয়ে যান। কিন্তু প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নদীতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় একদিন পর আজ রবিবার (২২ মার্চ) তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মাঝে চলছে শোকের মাতম।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com