Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৩:১৯ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » সন্ধ্যা নদীর তীরে দর্শনার্থীর ঢল, নেই দৃশ্যমান নিরাপত্তা
২৩ March ২০২৬ Monday ৯:৪২:৫৯ PM
Print this E-mail this

সন্ধ্যা নদীর তীরে দর্শনার্থীর ঢল, নেই দৃশ্যমান নিরাপত্তা


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

ঈদের ছুটিতে পিরোজপুরের নেছারাবাদে বেড়েছে মানুষের অবকাশ যাপনের ভিড়। উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা রেস্টুরেন্ট ও ফেরিঘাট এলাকায় প্রতিদিন বিকেল থেকে জমে উঠছে দর্শনার্থীদের সমাগম। ঈদের দিন বিকেল থেকে শুরু হয়ে প্রতিদিনই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপজেলার দূরদূরান্ত থেকে মানুষ নদীর তীরে সময় কাটাতে ছুটে আসছে। মানুষের পদচারণে মুখর হয়ে উঠছে পুরো নদীর তীর।

উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস থাকলেও এখানে উল্লেখযোগ্য কোনো পর্যটনকেন্দ্র নেই। ফলে ঈদের ছুটিতে মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে সন্ধ্যা নদীর তীরে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী রেস্টুরেন্ট, ভাসমান ফুচকা-চটপটি ও বিভিন্ন খাবারের দোকান। পরিবার-পরিজন নিয়ে অনেকেই নদীর তীরে এসে সময় কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, প্রতিদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এখানে ৩ থেকে ৪ হাজার মানুষের সমাগম ঘটে। দর্শনার্থীদের মধ্যে তরুণ-তরুণী, শিশু ও মধ্যবয়স্ক মানুষের সংখ্যাই বেশি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীর তীর যেন অস্থায়ী এক বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।

তবে বিপুলসংখ্যক নারী ও শিশুদের উপস্থিতি থাকলেও এলাকায় প্রশাসনের পক্ষ থেকে তেমন দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপজেলার দূরদূরান্ত থেকে মানুষ নদীর তীরে সময় কাটাতে ছুটে আসছেন। ছবি: আজকের পত্রিকা
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপজেলার দূরদূরান্ত থেকে মানুষ নদীর তীরে সময় কাটাতে ছুটে আসছেন।

নদীর তীরে পরিবার নিয়ে ঘুরতে আসা তুহিন হোসেন বলেন, ‘দীর্ঘ সাত মাস পর পরিবার নিয়ে গ্রামে ঈদ করতে এসেছি। ঈদের দ্বিতীয় দিন বড় মেয়ের আবদার রাখতে ফেরিঘাটে ঘুরতে এসেছি। এখানে এসে দেখি প্রচুর লোক। কোথাও বসার জায়গা নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই বাচ্চাদের চটপটি খাইয়ে চলে যাচ্ছি।’

শায়লা ও নাসরিন নামের দুই তরুণী বলেন, ‘ঈদে ঘুরতে যাওয়ার মতো স্থানীয়ভাবে তেমন কোনো জায়গা নেই। তাই বান্ধবীরা মিলে এখানে এসেছি। নদীর পাড়ে ভালো লাগছে। তবে কিছু ছেলে কনটেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক পরিচয়ে ছবি তুলছে এবং অস্বস্তিকর মন্তব্য করছে, যা বিরক্তিকর।’

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষায় থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, আগামীকাল থেকেই ওই বিনোদন স্পটে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com