Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৫:১৬ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে সরকারি গোডাউনের তালা ভেঙে মালামাল বিক্রি করলেন প্রধান শিক্ষক
২৪ March ২০২৬ Tuesday ২:০৩:৩২ PM
Print this E-mail this

নেছারাবাদে সরকারি গোডাউনের তালা ভেঙে মালামাল বিক্রি করলেন প্রধান শিক্ষক


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে ঈদের ছুটির সুযোগে সরকারি গোডাউনের তালা ভেঙে পুরোনো মেশিনের যন্ত্রাংশ বিক্রি করেছেন অসীম কুমার দাস (৪৫) নামের একজন শিক্ষক। তিনি উপজেলার ৪৯ নম্বর ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কৃষি অফিসের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বন বিভাগের অফিস সংলগ্ন সরকারি কৃষি অফিসের গোডাউন থেকে পুরোনো পাওয়ার পাম্প ও ট্রাক্টরের যন্ত্রাংশ বিক্রি করার জন্য ভাঙারি বিক্রেতাকে দোকান থেকে ডেকে এনে বিক্রি করছিলেন শিক্ষক অসীম কুমার দাস। তখন বন বিভাগের বাগান মালি সেলিম হোসেন বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে নেছারাবাদ কৃষি অফিসে কর্মরত রথীন কুমার ঘরামীর হস্তক্ষেপে বিক্রি করা ওই মালামাল উদ্ধার করে পুনরায় গোডাউনে রাখা হয়।

সরকারি গোডাউনের তালা ভেঙে মালামাল বিক্রি করলেন প্রধান শিক্ষক

মালামালগুলোর ক্রেতা ভাঙারি দোকানদার আলী হোসেন বলেন, ‌‘অসীম স্যার আমার দোকানে গিয়ে দোকান বন্ধ পান। তাই দোকানের সাটারে লেখা আমার মোবাইল নম্বরে ফোন দিয়ে কিছু পুরোনো মালামাল বিক্রি করবেন বলে জানান। আমি সকালে ওই মালামাল কিনতে গিয়ে দেখি সরকারি গোডাউনের মালামাল। প্রথমে কিনতে রাজি না হলেও অসীম স্যার বলেন, অফিসার সাহেবেরা বিক্রি করতে বলেছে। তাদেরকে কিছু টাকা দিতে হবে। তাই বুঝতে পারি ওটা চোরামাল ছিল। স্থানীয়রা দেখে ফেলায় মালামাল কিনতে পারিনি। ওখানে প্রায় ২০০ কেজি ওজনের পুরোনো পাওয়ারটিলার ও পাওয়ার পাম্পের যন্ত্রাংশ ছিল।’

প্রত্যক্ষদর্শী নেছারাবাদ বন বিভাগের বাগান মালি সেলিম হোসেন বলেন, ‘সকালে বাগানে পানি দিচ্ছিলাম। এসময় গোডাউনের সামনে পুরোনো পাওয়ারটিলার ও পাওয়ার পাম্পের যন্ত্রাংশ ভাঙারি দোকানদারের কাছে ডিজিটাল মেশিনের মাধ্যমে ওজন দিচ্ছে দেখে কাছে যাই। কাছে গিয়ে দেখি অসীম স্যার ওই যন্ত্রাংশগুলো বিক্রি করছেন। পরে দেখি গোডাউনের তালা ভাঙা। ঈদুল ফিতরের ছুটির সুযোগ নিয়ে সরকারি মালামাল এভাবে বিক্রি করা তার ঠিক হয়নি।’

সরকারি গোডাউনের তালা ভেঙে মালামাল বিক্রি করলেন প্রধান শিক্ষক

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অসীম কুমার দাস বলেন, ‘আমার বাসার সামনেই কৃষি অফিসের গোডাউন। এটা দীর্ঘদিন পর্যন্ত অরক্ষিত অবস্থায় আছে। ওখান থেকে পাওয়ার পাম্পের কয়েকটি যন্ত্রাংশ (২০ কেজির মতো) বিক্রি করতে চেয়েছিলাম। এটা আমার ভুল হয়েছে।’

তালা ভাঙার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘গোডাউনের তালা আমি ভাঙিনি।’

সরকারি গোডাউনের তালা ভেঙে মালামাল বিক্রি করলেন প্রধান শিক্ষক

নেছারাবাদ কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমি ঈদের ছুটি উপলক্ষে ছুটিতে আছি। বিষয়টি জানার পরে আমাদের সহকর্মী রথীন কুমার গোড়ামীকে সরেজমিনে পাঠিয়েছিলাম। তিনি মালামাল উদ্ধার করে পুনরায় গোডাউনের তালা লাগিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ছুটি শেষে কর্মস্থলে এসে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

নেছারাবাদ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ ফোনে বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com