Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৫:১৫ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় জমির বিরোধ নিয়ে সালিশ-বৈঠকে সংঘর্ষ, নারীসহ আহত ১৫
২৪ March ২০২৬ Tuesday ২:১৮:৩৫ PM
Print this E-mail this

ভোলায় জমির বিরোধ নিয়ে সালিশ-বৈঠকে সংঘর্ষ, নারীসহ আহত ১৫


ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন হাজী বাড়ির সামনে এই সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মিনারা বেগম, সামছুদ্দিন, নাহিদা আক্তার, রাসেল, নুরুউদ্দিন, শাকিল, রাইসুল, নাহার, শরীফ ও মফিজের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী বাড়ির বাসিন্দা মো. মফিজ ও মো. সাইদুলের মধ্যে মাত্র আড়াই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে উভয় পক্ষ স্থানীয়ভাবে সালিশ-বৈঠকে বসে। তবে আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দফায় দফায় চলা এই সংঘর্ষে দুই পক্ষেরই অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

ভোলা মডেল থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) জিয়া উদ্দিন জানান, বিষয়টি শুনেছি কিন্তু দুই পক্ষের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com