Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১:২৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » জ্বালানি তেল সংকটবাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে
৩১ March ২০২৬ Tuesday ৩:৪৮:১৪ PM
Print this E-mail this

জ্বালানি তেল সংকটবাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


জ্বালানি তেলের তীব্র সংকটে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েছেন। টানা কয়েক দিন ধরে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ থাকায় তাদের আয়ের পথও বন্ধ হয়ে যাওয়ার পথে। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
অভিযোগ রয়েছে, পেট্রোলের কারণে মটরসাইকেল বিভিন্ন ষ্টান্ডে না থাকায় অতিরিক্ত ভাড়া নিচ্ছে ব্যাটারি চালিত অটো রিকসা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে সারি সারি ভাড়ায় চালিত মোটরসাইকেল দেখা মিলছে না। যাত্রী থাকলেও তেলের অভাবে গাড়ি চালাতে পারছেন না চালকরা। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব শ্রমজীবী মানুষ হঠাৎ করেই পড়েছেন চরম অনিশ্চয়তায়। চলকদের অভিযোগ. কয়েকটি তেলের দোকানে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করলেও পরিমানে কম দিচ্ছে।
বাউফল পৌরসভা স্টান্ডের মোশারফ হোসেন নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলেন, গত বৃহস্পতিবার থেকে পেট্রোলের অভাবে গাড়ি বন্ধ। কোনো আয় নেই। পরিবারে চারজন সদস্য, কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। বাজারে ধার করে কোনোভাবে দিন পার করছি। এই অবস্থা চলতে থাকলে না খেয়ে থাকতে হবে।
কালাইয়া ল্যাঙরামন্সির পুল স্টান্ডের আনোয়ার হোসেন নামে এক চালক বলেন, প্রতিদিন ৫০০ থেকে ৮০০ টাকা আয় হতো, যা দিয়ে সংসারের খরচ মেটাতেন। কিন্তু এখন আয় শূন্যে নেমে এসেছে। তেল সরবরাহ স্বাভাবিক না হলে পেশা পরিবর্তন ছাড়া কোন উপায় দেখছি না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ থেকে চয় দিন ধরে উপজেলার কয়েকটি ডিপোতে তেলের সরবরাহ স্বাভাবিক নেই। এতে শুধু মোটরসাইকেল চালকই নয়, সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহন চালকরাও ভোগান্তিতে পড়েছেন। গ্রামাঞ্চলে দ্রæত যাতায়াতের অন্যতম মাধ্যম হওয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংকটে সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে কয়েকজন ডিপো মালিক জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে নিয়মিত তেল না আসায় তারা বিক্রি করতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। তবে বেশি দামে বিক্রি অস্বিকার করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, জ¦ালানি তেল নিয়ে কারসাজি বন্ধে ভ্রাম্যমান আদালত নিয়মিত কাজ করতেছে। কোন ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। তেল সরবরাহ সচল রাখতে কাজ করছে সংশ্লিষ্টরা।
কৃষ্ণ কান্ত কর্মকার
বাউফল সংবাদদাতা
পটুয়াখালী
০১৭১২৬১৮২৯৩
৩১-০৩-২৬

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com