Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৭:৫৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৪ April ২০২৬ Saturday ১০:৪০:৫৪ PM
Print this E-mail this

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মুসকান আক্তার।

শনিবার (৪ এপ্রিল ) দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মুসকান ওই এলাকার মো. জিয়াউর রহমানের মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে মুসকান বাড়ি আঙ্গিনায় খেলছিল। এর কিছুক্ষণ পর তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ি সংলগ্ন খালে পানিতে পড়ে যেতে দেখেন পরিবারের সদস্যরা। সাথে সাথে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মুছান্না বিনতে হাবিব বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com