Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ২:২০ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় অর্থ আত্মসাৎসহ বিস্তর অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
৭ April ২০২৬ Tuesday ১২:৫০:২১ AM
Print this E-mail this

কলাপাড়ায় অর্থ আত্মসাৎসহ বিস্তর অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আযাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষকবৃন্দ।

সোমবার (৬ এপ্রিল) ১১ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষকদের পক্ষে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত অভিযোগ পাঠ করেন ধানখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ মাসুম বিল্লাহ্।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, কলেজের অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তবে অভিযোগ রয়েছে, জ্যেষ্ঠতায় ৭ম স্থানে থাকা প্রভাষক মোঃ আবুল কালাম আযাদ ক্ষমতার প্রভাব খাটিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে এবং শিক্ষকেদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ৩০ জুন ২০২৫ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন, যা সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী।

শিক্ষকদের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তার ছোট ভাই এসপি মোঃ রেজাউল করিমের ক্ষমতার দাপট দেখিয়ে কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। কলেজের অভ্যন্তরীণ আয় ব্যাংকে জমা না রেখে ও নির্ধারিত ক্যাশ বইয়ে লিপিবদ্ধ না করে তা আত্মসাতের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। এছাড়া, শিক্ষকেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মামলা-মোকদ্দমার ভয় দেখানোর ঘটনাও উল্লেখ করা হয়।

তারা আরও জানান, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলেজের সভাপতির কাছে ২০ জন শিক্ষকের স্বাক্ষর সম্বলিত লিখিতভাবে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

ফলে শিক্ষকরা নিজেদের সম্মান রক্ষা এবং কলেজের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com