Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৬:১২ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, সন্তান নিয়ে স্বামী আত্মগোপনে
৭ April ২০২৬ Tuesday ১২:১৮:১৬ PM
Print this E-mail this

পাথরঘাটায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, সন্তান নিয়ে স্বামী আত্মগোপনে


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: 

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে উধাও হওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি পাথরঘাটা উপজেলার শিংড়াবুনিয়া বাইনচটকি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহারিয়া (৪১)। অপর আসামি তার বড় ভাই মো. আরিফ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে শাহারিয়ার বিয়ে হয়। তাদের ৬ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।বেকার স্বামী দীর্ঘদিন ধরে ব্যবসার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ সকালে গৃহবধূর বাবার বাড়িতে গিয়ে দুই ভাই তিন লাখ টাকা যৌতুক দাবি করেন।এতে অস্বীকৃতি জানালে তারা গৃহবধূকে মারধর করে এবং ৬ বছরের কন্যা সন্তানকে জোর করে নিয়ে যান।

আহত গৃহবধূ বলেন, ‘আসামিদের মারধরে আমি গুরুতর আহত হয়ে পড়ি। এ সময় আমার স্বামী ও ভাসুর আমার সন্তানকে জোর করে নিয়ে যায়। স্বামী বলে গেছে, তিন লাখ টাকা দিলে তবেই সন্তান ফেরত দেবে।’

তিনি আরও বলেন, ২০২২ সালের ২৫ অক্টোবরও একইভাবে যৌতুক দাবিতে তাকে নির্যাতন করা হয়েছিল। সে সময় তিনি মামলা করলেও আসামিরা আপসের মাধ্যমে তা নিষ্পত্তি করে। পরে আবারও একইভাবে যৌতুক দাবি শুরু হয়।

এ বিষয়ে আসামি শাহারিয়ারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com