Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল সিকদার
৭ April ২০২৬ Tuesday ৪:২৮:১০ PM
Print this E-mail this

বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল সিকদার


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা পোষ্টার ও ব্যানার সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন। উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য  প্রার্থীদের নামের মধ্যে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি ও বানারীপাড়ার সৈয়দকাঠী  ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহেল সিকদারের 

 নাম আলোচিত হচ্ছে। তিনি ওই ইউনিয়নের মসজিদবাড়ী গ্রামের সাবেক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মরহুম মোজাম্মেল হক সিকদার ও মরহুমা মনোয়ারা বেগমের কনিষ্ঠ ছেলে এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জাহেদুল হক দুলাল সিকদারের ছোট ভাই। 

। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান 

আমিনুল ইসলাম সোহেল সিকদার এলাকায় একজন শিক্ষানুরাগী, সজ্জন,পরপোকারী, মিষ্টভাষী, সদালপি ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলাকায় দলীয় প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নিয়ে  অমায়িক ব্যবহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় কারাবরণসহ নানা ভাবে নির্যাতিত হন তিনি। জিয়া অন্তঃপ্রাণ আমিনুল ইসলাম সোহেল সিকদার  রাজধানী ও এলাকায়

আওয়ামী লীগ সরকার বিরোধী 

 আন্দোলন-সংগ্রামে সন্মুখ সারিতে ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। বিভিন্ন সময় সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, বানারীপাড়া উপজেলা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য পদ অলঙ্কিত করে তিনি তার সাংগঠনিক যোগ্যতা, মেধা-প্রজ্ঞা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। ফলে তাকে মূল দল সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির প্রথমে সাংগঠনিক সম্পাদক ও পরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 

এছাড়াও তিনি  মসজিদবাড়ী দারুস সুন্নাত আলিম মাদ্রাসা,

সৈয়দকাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজ ও সৈয়দকাঠী ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য এবং বানারীপাড়া পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য।

এ প্রসঙ্গে জিয়া মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তরুণ বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহেল সিকদার  বলেন, দল ও আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com