বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে আমতলী আদালতে এফিডেভিট করতে এসে প্রত্যয়নপত্র দাখিল করেন আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুরুজ্জামান (৩৫)। তিনি আমতলী পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। এ সময় তার কাগজপত্রে সন্দেহ হলে চেক করে প্রত্যয়নপত্র জাল ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়। বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আমতলী আদালতের পেশকার আবু বক্কর বলেন, আদালতে এফিডেভিট জালিয়াতি করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করেন মো. নুরুজ্জামান। পরে বিচারক আসামিকে প্রতারণার দায়ে-এ দণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ছাত্রলীগ নেতা ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরজ্জামান দণ্ডের কথা স্বীকার করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার