Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৫০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
৮ April ২০২৬ Wednesday ১:৫৭:৪১ PM
Print this E-mail this

বানারীপাড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


বানারীপাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বানারীপাড়ায় যুবলীগ নেতা মাসুম বেপারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার দত্তপাড়া গ্রামের যুবলীগ নেতা মাসুম বেপারীর পিতা মো. মকবুল হোসেন বেপারী বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে থানায় এ মামলা দায়ের করেন। 

এ ঘটনায় উপজেলার দত্তপাড়া গ্রামের যুবলীগ নেতা মাসুম বেপারীর পিতা ও মামলার বাদী মো. মকবুল বেপারী যুগান্তরকে বলেন, দুই মাস আগে রাজনৈতিক বিরোধের জেরে তার প্রতিবেশী বিএনপি দলীয় নেতা ছাইদুল কাজী, ভাই ছালাম কাজী ও সায়েম কাজী তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে তারা তার ছেলে যুবলীগ নেতা মো. মাসুমের কাছে ৫০ হাজার টাকা পাওয়ার দাবি করে তাকে হেনস্তা করেন। 

রোববার সকালে তার ছেলে মো. মাসুম পার্শ্ববর্তী দক্ষিণ বাইশারী গ্রামের অসুস্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আল আমিন খানকে দেখতে যান। এ সময় আসামিরা তার ছেলে মাসুম খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে তারা খবর পেয়ে সেখান থেকে মাসুমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করেন।

এ ঘটনায় থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com