Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন
১১ April ২০২৬ Saturday ৯:১৫:৫৩ PM
কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধপটুয়াখালী কলাপাড়া পৌর শহর পুরান ফেরিঘাট সংলগ্ন সড়ক,ফুটপাত ও খেয়াঘাট বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শেষ বিকেলে ফেরিঘাট সংলগ্ন সড়কে পৌর শহরের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন স্থপতি মো.ইয়াকুব খান, কৃষিবিদ মোঃ আহসান হাবিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, গাউস মাতুব্বর, অ্যাডভোকেট এজেড কাওসার, ব্যবসায়ী মোঃ শাহজাহান পাহলান, মিন্টু মোল্লা ও সমাজ সেবক আফতাব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ফেরি ঘাটের এই সড়ক দিয়ে ইস্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ তিনটি ইউনিয়নের লোক চলাচল করে। সড়কটির উপর বালু পাথর রাখার ফলে সাধারণ জনগণের চলাচলে প্রচন্ড বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত এখান দিয়ে চলাচলে পাথরে পা পিছলে আছড়ে পড়ে আহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই পাথর বালি সড়ক থেকে সরানো না হলে কঠোর আন্দোলন করা হবে। সড়ক ও জনপদ পটুয়াখালী জেলার প্রকল্প ব্যবস্থাপক মোঃ শরীফ বলেন, আমি স্থানে গিয়ে বিষয়টি দেখবো। যদি জনগণ যাতায়াত করতে সমস্যা হয় তাহলে বিষয়টি দ্রুত সমাধান করে দেবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক বলেন, বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অবগত করে জনদুর্ভোগ যাতে না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবো।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী