Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৪:২৩ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনায় ৮ বিঘার তরমুজ ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ
১২ April ২০২৬ Sunday ৩:০৯:০১ PM
Print this E-mail this

বরগুনায় ৮ বিঘার তরমুজ ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে রাতের আঁধারে ৮ বিঘা জমির পাকা তরমুজ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্বৃত্তরা এ তাণ্ডব চালালে সর্বস্বান্ত হওয়ার মুখে পড়েছেন কৃষক জহিরুল ইসলাম। সকালে তিনি মাঠে গিয়ে দেখেন, দা দিয়ে কাটা তরমুজ খণ্ড-বিখণ্ড অবস্থায় পড়ে আছে। 

উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে কৃষক জহিরুল ইসলাম বলেন, পুরো মৌসুমের আয়ের স্বপ্ন এক রাতেই ভেঙে গেছে। ৮ বিঘা জমির পোক্ত তরমুজ রাতের আধাঁরে দুর্বৃত্তরা কেটে ফেলে গেছে। 

তিনি আরও বলেন, ফলনও সন্তোষজনক হয়েছিল। আশা ছিল, তরমুজ বিক্রি করে বসত ঘরটি উপার্জিত পাকা করব। 

এ ঘটনার বিষয়ে আমতলী থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক জহিরুল ইসলাম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com