Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় আরও ১০ জনের হাম উপসর্গ, হেল্পডেস্ক উদ্বোধন
১২ April ২০২৬ Sunday ৩:১৩:১৪ PM
বরগুনায় আরও ১০ জনের হাম উপসর্গ, হেল্পডেস্ক উদ্বোধন
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ২৪ ঘণ্টায় ১০ জনের মধ্যে হাম রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য দুজন ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন। রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত জেলায় ২৭ হাজার শিশুকে হাম প্রতিরোধ টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ৬ দিনেই প্রায় ১৫ হাজার শিশুকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
এদিকে, হাসপাতালে আগত হাম রোগীদের চিকিৎসা সহায়তা ও পরামর্শ দিতে বাংলাদেশ হেলথওয়াচের সহযোগিতায় স্বাস্থ্য অধিকার ফোরাম হেল্পডেস্ক কার্যক্রম শুরু করেছে। রবিবার বেলা ১১টায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এই হেল্পডেস্কের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুল আলম উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সহসভাপতি মনির হোসেন কামাল, নির্বাহী সদস্য সায়েরা খাতুন রুবীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার