Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ১০:০০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠিতে যুবককে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
১২ April ২০২৬ Sunday ১০:২৮:০৭ PM
Print this E-mail this

ঝালকাঠিতে যুবককে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবক মিলন হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মাসুম সরদারকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার (১১ এপ্রিল) ঢাকার সাভার এলাকায় যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-৪, মিরপুরের একটি যৌথ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। গ্রেপ্তার মাসুম সরদার ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলা গ্রামের মো. আউয়াল সরদারের ছেলে। 

র‍্যাব জানায়, ৪ এপ্রিল দুপুরে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদের সামনে মিলন হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মিলনের ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন। 

র‍্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত মাসুম সরদার আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করেন। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে রাজাপুর থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। 

র‍্যাব-৮, বরিশালের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) এ তথ্য নিশ্চিত করে বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানকারী কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এর আগে নিহত মিলন হাওলাদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর রাজাপুর থানায় আনা হয়েছে। তাঁকে আগামীকাল সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com