Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১১:৫৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে
১৩ April ২০২৬ Monday ৩:৩৭:১৪ PM
Print this E-mail this

বাউফলে ‘জনতার কল সেন্টার’ উদ্বোধন, এমপির সেবা পৌঁছাবে তৃণমূলে


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলায় সাধারণ মানুষের কল্যাণে ‘জনতার কল সেন্টার’ নামে একটি সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর দেরটার দিকে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ।
আয়োজকরা জানান, ০১৭১৩৪৯৯৬৬১ ও ০১৭১৩৪৯৯৬৬২ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করে সাধারণ মানুষ অভিযোগ, পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার অংশ হিসেবে রক্তের প্রয়োজন হলে দ্রæত তা সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় এমপির সেবা তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে সহজেই একজন এমপির কাছে তাদের চাওয়া-পাওয়া ও অনুযোগ জানাতে পারে, সে উদ্দেশ্যেই জনতার কল সেন্টার চালু করা হয়েছে।”
তিনি আরও জানান, কল সেন্টারের মাধ্যমে প্রাপ্ত সমস্যাগুলো দ্রæত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের শিক্ষাগত যোগ্যতা ও কর্মদক্ষতা বিবেচনা করে কর্মসংস্থানের বিষয়েও সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আরিফুর রহমান প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com